২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে 'মৌন সমাবেশ'

আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার নিু আদালত পাড়ায় 'মৌন প্রতিবাদ সমাবেশ' করেছেন কয়েকজন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার নিু আদালত পাড়ায় 'মৌন প্রতিবাদ সমাবেশ' করেছেন কয়েকজন আইনজীবী। অ্যাডভোকেট আমিনুল গণী টিটোর নেতৃত্বে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার পুরাতন জেলা জজ আদালত ভবনের নিচে সাংবাদিকদের কক্ষের সামনে এ সমাবেশ হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছিলেন- আইনজীবীদের কাজ হচ্ছে দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। কিন্তু আজ আইনজীবীরা কি দুষ্টের পালন ও শিষ্টের দমন করছে না? আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, "ধর্ম হচ্ছে ন্যায়ের প্রতিশব্দ। তবে আমরা এখন ন্যায় থেকে দূরে সরে যাচ্ছি। এ কারণে আমাদের সমাজে ক্রমেই দোষ স্বীকারের প্রবণতা কমে যাচ্ছে।" তার ওই বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বড় একটি প্ল্যাকার্ড বহন করেন আইনজীবীরা। সেখানে লেখা ছিল- 'আইনজীবী সম্পর্কে প্রধান বিচারপতির বিবেকবর্জিত অশিষ্ট কটূক্তির প্রতিবাদ'। শুরুতে এ সমাবেশে ছয়-সাতজন আইনজীবী জড়ো হলেও পরে তাদের আরো কয়েকজন সহকর্মী একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগ দেন। আমিনুল গণী টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব আইনজীবীকে এক কাতারে ফেলে ঢালাও মন্তব্য করার অধিকার প্রধান বিচারপতির নেই। তিনি কতিপয় আইনজীবীর দোষ সবার ঘাড়ে চাপিয়েছেন। সব আইন পেশাজীবীকে দুর্বৃত্তের রক্ষক বলে পুরো আইনজীবী সমাজকে অপমান করেছেন।" টিটো দাবি করেন, তার মতো অনেক আইনজীবীই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। স্বচ্ছ বিবেক বোধ নিয়েই তারা আইন পেশায় কাজ করে আসছেন। সব আইনজীবীই পেশাগত নৈতিকতার দিক থেকে স্খলিত নন। মামলায় রুলের শুনানি না করে বার বার স্থগিতাদেশ বাড়ানোর শুনানি করায় মামলা জট বাড়ে। এ বিবেচনায় স