২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গের দায়ে কারাদণ্ড-জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ফরিদপুর ও ঢাকার ধামরাইয়ে ছয়জনকে কারদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ফরিদপুর ও ঢাকার ধামরাইয়ে ছয়জনকে কারদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ঢাকা বিভাগের ফরিদপুর ও ধামরাইয়ে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ফরিদপুরের বোয়ালমালীতে দুজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুর পৌরসভায় তিনজনকে করা হয়েছে জরিমানা। ধামরাইয়ে একজনকে জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনী বিধি ভঙ্গের জন্য দুটি ভোট কেন্দ্রে দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম তারিকুল আলম সাংবাদিকদের জানান, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নকল ব্যালট পেপার রাখার দায়ে দেলোয়ার হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটারদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে একই সাজা হয় সবুজ মিয়া নামে একজনের। ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল জানান, বিধি ভঙ্গ করে মটরসাইকেল ও প্রাইভেটকার চালানোর দায়ে তিনজনকে অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে মাসুদ রানা নামের একজনকে পাঁচশ' টাকা এবং হাকিকুল ইসলাম ও আব্দুল হাদীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ধামরাই: পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারুফ শিকদারের (ফুটবল) সমর্থক লিটন পারভেজ দক্ষিণ পাড়ার ফয়সাল কিন্ডারগার্টেন কেন্দ্রে ঢুকে ভোটারদের কাছে ভোট চাইলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক হাজার টাকা জরিমানা করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন এই দণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/এমএসবি/১৮১৬ ঘ.