২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে তিন ভাইয়ের যাবজ্জীবন

বাগেরহাটে রজ্জব আলী শিকদার নামে সাবেক এক সেনা সদস্যকে হত্যার দায়ে তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

বাগেরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে রজ্জব আলী শিকদার নামে সাবেক এক সেনা সদস্যকে হত্যার দায়ে তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে আব্দুল খালেক হাওলাদার (৫০), আব্দুল মালেক হাওলাদার (৪৫) ও বিপ্লব হাওলাদার (৩৫)। দণ্ডপ্রাপ্তরা রজ্জব আলীর মামাতো ভাই। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন, আক্কাস হাওলাদার (৪০), হাসান হাওলাদার (২৫), তারেক হাওলদার (২২), কবির হাওলাদার (৪০), দুলু হাওলাদার (২৮) ও মিন্টু হাওলাদার (২২)। এদের সবার বাড়ি চিংড়াখালী গ্রামে। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০৭ সালের ২১ ফেব্র"য়ারি অভিযুক্তরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার রজ্জর আলীর (৬২) ছেলে মো. মোস্তাফিজুর রহমান ফয়সালকে স্থানীয় নারকেলবাড়িয়া বাজারে প্রহার করে। খবর পেয়ে রজ্জব ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকেও এলোপাতাড়ি প্রহার করে। আশঙ্কাজনক অবস্থায় রজ্জবকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। এ ঘটনায় ওই দিনই মোস্তাফিজুর রহমান ফয়সাল বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ১৭ জুন নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্য দেন ৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১৫ ঘ.