২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে

হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ওই নির্বাচনের আগে-পরে মোট পাঁচদিন সেখানে সেনাবাহিনী মোতায়েন থাকবে। সোমবার ইসি সচিবালয়ে উপ-নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের একথা জানান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন বলেন, "বিশ্ব কাপ ক্রিকেট, বিশ্ব ইজতেমা ও অন্যান্য নির্বাচনের কারণে পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে ব্যস্ত থাকবে। এজন্য ওই দুই আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এ সময় তিনি জানান, ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে আইনী সীমাবদ্ধতার কারণে বিরোধীদলের দাবি সত্ত্বেও সেনা মোতায়েন করতে পারেনি ইসি। বৈঠকে নওগাঁ ও মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনেও সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/কেএমএস/১৪১২ ঘ.