চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আগুনে পাঁচটি দোকান ও একটি ক্লাব ঘর পুড়ে গেছে।
রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফবাজারে এ দুর্ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
তিনি বলেন, পুড়ে যাওয়া দোকানের মধ্যে রাইস মিল, কাঁচামালের দোকান, সারের দোকান এবং ইয়ং স্টার ক্লাব নামে একটি ক্লাব ঘর ছিলো।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩২৮ ঘ.
bdnews24