নয়াদিল্লি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া জামিনে ছাড়া পেয়ে দলের দ্বিতীয় শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশের কারাগার থেকে শিগগিরই আসামে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি কারাগার থেকে মুক্তি পান রাজখোয়া।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের শান্তি আলোচনার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তাকে জামিন দেওয়া হয়।
ছাড়া পাওয়ার কিছু সময় পর গুয়াহাটিতে এক জনসভায় রাজখোয়া বলেন, "শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে অনুপ চেটিয়াকে ফিরিয়ে আনতে ঢাকা ও নয়াদিল্লি দ্রুত পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি।"
উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া (গোলাপ বড়
bdnews24