চট্টগ্রাম, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি সিমেন্ট ক্লিংকারবাহী লাইটারেজ জাহাজ অন্য একটি জাহাজের ধাক্কায় ডুবে গেছে।
বর্হিনোঙ্গরের 'বি অ্যাংকরেজে'র কাছে শনিবার সকাল পৌনে ৭টার দিকে 'মানিক মিয়া-২' নামে লাইটাটেরজ জাহাজটি ডুবে যায় বলে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানিয়েছেন।
'আব্দুল্লাহ আল আসিফ-১' নামে অন্য একটি লাইটারেজ জাহাজ এটাকে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বন্দরের জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত হচ্ছে না বলে বন্দর সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
'মানিক মিয়া-২' বন্দর থেকে বের হচ্ছিলো। অন্য জাহাজটি ঢুকছিলো।
ফরহাদ বলেন, 'মানিক মিয়া-২' মালবোঝাই থাকায় দ্রুতই ডুবে যায়। অন্য জাহাজটির তেমন ক্ষতি হয়নি।
তিনি বলেন, এ দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘ
bdnews24