২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মর্টার শেল বিস্ফোরণে আহত ৩ শিশু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সিলেট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে জালালাবাদ সেনানিবাসের কাছে ঠাকুরেরমাটি এলাকায় এ বিস্ফোরণ হয়। আহতরা হল- পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আব্দুল জব্বারের ছেলে এনামুল হক (১৪), তার ভাই আসিক মিয়া (৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে শাহিন (৯)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবের আহমদ বলেন, বিকালে সেনাবাহিনীর সদস্যরা তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, এনামুল ১১ নম্বর এবং আসিক ও শাহিনকে ২৩ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনামুল হকের ডান হাতের কব্জি উড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনীর অবিস্ফোরিত একটি মর্টার শেল শিশুরা কুড়িয়ে আনে। ওগুলো দিয়ে খেলার সময় একটি বিস্ফোরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২১৯ ঘ.