২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা ভাংচুরের অভিযোগে ১৪ পুলিশের বিরুদ্ধে মামলা

এক বছর আগে মাদারীপুরে রাজৈর উপজেলার একটি মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগে ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর আগে মাদারীপুরে রাজৈর উপজেলার একটি মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগে ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদারীপুরের হাকিম আদালতে উপজেলার খালিয়া ইউনিয়নের সাতপাড়ের পশ্চিমপাড়া গ্রামের দেবদাস মণ্ডল মঙ্গলবার মামলাটি দায়ের করেন। মামলায় রাজৈর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোয়াজ্জেম হোসেন, কনস্টেবল আরিফুল ইসলাম ও মো. আমিনুল হকসহ আরো ১০ পুলিশ সদস্যকে আসামি করা হয়। তবে প্রতিমা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে আসছে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর আসামিরা চাঁদা দাবি করে পশ্চিমপাড়া গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এর কয়েকদিন আগে ওই পুলিশ সদস্যরা মন্দির কমিটির কাছে নির্বিঘে