২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মানবদেহে অ্যানথ্রাক্স আক্রান্তের গুজব, তোলপাড়

ফেনীর ছাগলনাইয়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার গুজবে তোলপাড় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ফেনী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার গুজবে তোলপাড় শুরু হয়েছে। উপজেলার মহামায়া ইউনিয়নের ভারত সীমান্তবর্র্তী জয়নগর গ্রামের মৃত তোফাজ্জল হকের স্ত্রী অহিদের নেছার (৫৫) শরীরে ফোস্কা উঠে। তিনি অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন বলে মুখে মুখে খবর রটে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার জয়নগর গ্রামে হাজী বাড়িতে গিয়ে তাকে দেখে এই ঘটনাকে নিছক গুজব বলে উড়িয়ে দেন। অহিদের নেছার উদ্ধৃতি দিয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন জানান, অহিদের নেছার ছেলে গত ২৪ আগস্ট চাঁদগাজী বাজার থেকে এক কেজি গরুর মাংস কিনে আনে। কিন্তু এর চারদিন আগে থেকেই অহিদের নেছার ডান উরুতে চুলকানি অনুভূত হচ্ছিল। কয়েকদিনের মধ্যে ওই স্থানে ফোস্কা পড়ে গর্তের মত সৃষ্টি হয়। এলাকাবাসী ঘটনাটি জেনে ওই মহিলা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন বলে খবর রটিয়ে দেয়। এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খায়রুল ইসলাম রোববার ওই মহিলাকে দেখেন এবং তিনি অ্যানথ্রাক্স আক্রান্ত বলে সনাক্ত করেন। এমনকি ওই মহিলা অ্যানথ্রাক্স আক্রান্ত উল্লে