২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার টন পলিথিন জব্দ, দুই কারখানা বন্ধ

নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে ঢাকার লাগবাগে দুইটি প্লাস্টিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় প্রায় চার টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে ঢাকার লাগবাগে দুইটি প্লাস্টিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় প্রায় চার টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর সোমবার লালবাগ এলাকায় এ অভিযান চালায়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে বাবু প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ১১ ললিতমোহনদাস লেন, লালবাগ, ঢাকা এবং মিন্টু মিয়ার পলিথিন কারখানা, ৪০, ডুরিআঙ্গুল লেন, লালবাগ, ঢাকা - এর বিরুদ্ধে নিয়মিত মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কারখানা দুটির যন্ত্রপাতি বাজেয়াপ্ত করার জন্য দুটিই সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে প্রায় ৪ (চার) টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় বলে জানান তিনি। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ঢাকা মেট্টোপলিটন পুলিশ, র‌্যাব-২ এবং অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার) ফরিদ আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধকল্পে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর ১৯-২৩ সেপ্টে