২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার কমরপুর গ্রামে বৈমাত্রেয় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

সিলেট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার কমরপুর গ্রামে বৈমাত্রেয় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহত আনোয়ার মিয়া (৪০) থানার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ইশ্বাদ উল্লাহর পুত্র। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মিজান জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিহত আনোয়ার মিয়ার সঙ্গে তার বৈমাত্রেয় ভাই সাজন মিয়া ওরফে গেদাইর (৩৫) ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে অনোয়ার মিয়া শাবল দিয়ে মারতে গেলে সাজন মিয়া তার হাত থেকে তা কেড়ে নিয়ে অনোয়ার মিয়ার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই অনোয়ারের মৃত্যু হয়। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক সাজন মিয়া ওরফে গেদাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৩১ ঘ.