২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায়, জংশনের উত্তরে প্লাটফর্মের সামনে রাস্তা পার হওয়ার সময় সকাল ৮টার এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায় নি। তার আনুমানিক বয়স ৬০। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে বৃদ্ধ মারা যান। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৪ ঘ.