২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাওড়াকান্দি-মাওয়া রুটের ৩টি ফেরি বিকল, দুর্ভোগ

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ কাওড়াকান্দি-মাওয়ায় চলাচলকারি ৩টি ফেরি মঙ্গলবার মধ্যরাতে বিকল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের গুরুত্বপূর্ণ নৌপথ কাওড়াকান্দি-মাওয়ায় চলাচলকারি ৩টি ফেরি মঙ্গলবার মধ্যরাতে বিকল হয়ে গেছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে ঢাকা ও দক্ষিণাঞ্চলমুখি ২১ জেলার যাত্রীরা। বিআইডব্লিউটিসি'র কাওড়াকান্দি ঘাট কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী জানান, কর্ণফুলি ও কাকলী নামের দুটি ফেরির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এর আগে ভাষা শহীদ বরকতের নামের একটি রোরো ফেরি বিকল হয়। তিনি জানান, শহীদ বরকত ফেরিটিকে বুধবার দুপুরে নারায়নগঞ্জ ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়া কর্ণফুলি ও কাকলী ফেরি দুটিকে মাওয়া ডক ইয়ার্ডে মেরামতের জন্য রাখা হয়েছে। কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ফেরি সংকট দেখা দেওয়ায় ঈদের পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে রোরো ফেরি শাহ মখদুম, ৫টি ডাম্ব ফেরি ও ২টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো.আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাওড়াকান্দি ঘাটে ফেরি সংকট দেখা দেওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এ সুযোগে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭৪৮ ঘ.