২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে হাতির আক্রমণে আদিবাসীর মৃত্যু

হাতির আক্রমণে বান্দরবানে এক আদিবাসীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

বান্দরবান, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতির আক্রমণে বান্দরবানে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র" এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংসাচিং চাকমা (৫০) তুমব্র" এলাকার সাধু চাকমার ছেলে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল হক সবুজ জানান, সকাল ৮টার দিকে কাজের উদ্দেশে বাইরে যাওয়ার সময় বাড়ির কাছে একটি বন্যহাতি তাকে তাড়া করে। কিছুদূর ছোটার পর ক্লান্ত হয়ে পড়লে হাতিটি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় কক্সবাজারের উখিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম সোহেল ঘটনাস্থলে গিয়েছেন। তিনি নিহতের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.