২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 05:12 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাই উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় নার্গিস আক্তার (২২) নামের ওই গৃহবধূ মারা যান। প্রতিবেশীর বরাত দিয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, প্রায় চারমাস আগে সাভারের গণকপাড়া গ্রামের জুয়েল হোসেন একই এলাকার নার্গিস আক্তারকে বিয়ে করেন। এরপর থেকে তারা ধামরাইয়ের কালামপুর এলাকার বাস করে আসছেন। সোমবার সকালে পারিবারিক কলহের জেরে জুয়েলের প্রচণ্ড মারধরে নার্গিস মারা যান। তারপর থেকে জুয়েল পলাতক রয়েছেন। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, নার্গিসকে তার স্বামী পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে মামলা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.