ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের উত্তর দিকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক থেকে দমকল বাহিনী শুক্রবার সন্ধ্যার পর এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার পর লুঙ্গি পরে এক ব্যাক্তি লেকে গোসল করতে নামে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি উঠে না আসায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকল বাহিনী এসে লেক থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
রাত ৯টা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১০৩ ঘ.
bdnews24