২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলগামী মহাসড়কে তীব্র যানজট

ঈদে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-কালিয়াকৈর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

সাভার, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-কালিয়াকৈর সড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে থাকে। সাভারের আমিনবাজার, বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, আশুলিয়া, শ্রীপুর ও জিরানীসহ বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানবাহনের সারি কোথাও কোথাও দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের যানজট নিরসনে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, যানজট নিরসনে সাভারে পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, আমর্ড পুলিশ ছাড়াও কমিউনিটি পুলিশের ১৩০ জন দায়িত্ব পালন করছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন জানান, জনবলের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৬ ঘ.