২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নরসিংদীতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

নরসিংদী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মাহমুদাবাদ গ্রামের ইতালী প্রবাসী রাহাত খানের মেয়ে রিয়া মনি (১০), ছেলে শিহাব খান (৭) এবং তাদের চাচাতো ভাই রিপন (৭)। রিয়া নামাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং শিহাব ও রিপন ভৈরব ন্যাশনাল কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাপলা তুলতে তিনজন বাড়ির পাশের একটি বিলে নামে। এরপর দুপুর ১২টার দিকে তাদের মৃতদেহ ভেসে উঠে। খবর পেয়ে তাদের স্বজনরা লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৫ ঘ.