ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসেবে পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৬টি গরু ও ৪৯টি ছাগলের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে।
এ রোগে অক্রান্ত হয়ে মারা গেছে ১৭টি গরু ও ৩টি ছাগল।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, চার জেলার বিভিন্ন খামার পরিদর্শন করে সোমবার পর্যন্ত মোট এক লাখ ৬৮ হাজার ১১৯টি গরু, একশ' দুটি মহিষ, ৩১ হাজার ৩৬টি ছাগল ও পাঁচ হাজার ৯৪১টি ভেড়া পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬টি গরু ও ৪৯টি ছাগল অ্যানথ্রাক্স আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।
একই সময়ে সারা দেশে এক লাখ ৮৯ হাজার ২৯৬টি গরু, একশ' ৭৩টি মহিষ, ২৮ হাজার ৬৭৯টি ছাগল ও ছয় হাজার ৪৭০টি ভেড়াকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
এছাড়া চার জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা হয়েছে এক হাজার ৪৭৭টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএনএস/পিডি/২১১৭ ঘ.
bdnews24