ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত কবি-প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের প্রথম নামাজে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রীন রোড মসজিদে এ জানাজা শুরু হয়। জানাজার পর সেখান থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ বাংলা একাডেমীতে নেওয়া হচ্ছে।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা পর্যন্ত তার কফিন একাডেমী প্রাঙ্গণে রাখা হবে।
প্রথম জানাজায় নিহতের আত্মীয়-স্বজনের পাশাপাশি শুভাকাক্সক্ষীরা অংশ নেন।
রোববার সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থবোধ করায় ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে নেওয়ার পথে আবদুল মান্নান সৈয়দের (৬৭) মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, আত্বীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
প্রয়াতের পরিবারের সদস্যরা জানান, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
ল্যাবএইড থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রয়াত এই সাহিত্যিকের মরদেহ গ্রীন রোড়ের বাসভবনে নেওয়া হয়। এরপর রাতেই তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সকালে নেওয়া হয় গ্রিন রোড মসজিদে।
আবদুল মান্নান সৈয়দের জন্ম ১৯৪৩ সালের ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে
bdnews24