২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দলের পাল্টাপাল্টি অনুষ্ঠান: ফরিদপুরে ১৪৪ ধারা

ফরিদপুরে শুক্রবার একই স্থানে বিএনপি ও যুবলীগের ইফতার ও আলোচনা সভা করার ঘোষণার প্রেক্ষিতে ১৪৪ জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে শুক্রবার একই স্থানে বিএনপি ও যুবলীগের ইফতার ও আলোচনা সভা করার ঘোষণার প্রেক্ষিতে ১৪৪ জারি করেছে প্রশাসন। জেলার সালথা উপজেলায় সালথা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও আলোচনার পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষিতে বিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার ১২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এমতুহিনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোডর ডটকমকে জানান, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় শুক্রবার ওই স্থানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত১৪৪ ধারা জারি ঘোষণা করা হয়েছে। সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, "আমরা সালথা উচ্চ বিদ্যালয় ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। যেকোনো মূল্যে ইফতার অনুষ্ঠান করব।" স্থানীয় যুবলীগ নেতা বেলায়েত হোসেন বলেন, "আমরা আগেই তারিখ নির্দিষ্ট করে অনুমতি নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১৫ ঘ.