২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে চার ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী সদর উপজেলায় জনতার হাতে আটক চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় জনতার হাতে আটক চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রাক্ষ্মপুর গনকপাড় ব্রিজে এক স্বর্ণব্যবসায়ীর নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- বেগমগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবদুশ শাকুর (২৬), মো. শাহজাহান মন্টু (২৮), বাবুল (২০) ও উত্তর আমিরপুর গ্রামের জাকের হোসেন মুন্না (২৮)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে বলেন, "ঠেকেরহাট বাজারের মহামায়া স্বর্ণ শিল্পালয়ের মালিক রাজিব চন্দ্র কুরিকে ব্রিজের ওপর সিএনজি চালিত অটো রিক্সা নিয়ে পথরোধ করে ওই ডাকাতদল।" ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ও মারধর করে। এ সময় রাজিবের চিৎকার শুনে এলাকাবাসী ডাকাতদের আটক করে পিটুনি দেয়। এলাকাবাসী জানায়, ডাকাতরা ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে। এসআই আনোয়ার হোসেন আরো জানান, খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ওই চার ডাকাতকে থানায় নিয়ে আসে। ডাকাতদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পরে রাজিব চন্দ্র কুরির দায়ের করা মামলায় ওই চার ডাকাতকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৩২ ঘ.