২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বাস চাপায় নিহত ২

সুনামগঞ্জে বাস চাপায় দুই পথচারী মারা গেছে। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে আহত হয় ১২ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সুনামগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে বাস চাপায় দুই পথচারী মারা গেছে। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে আহত হয় ১২ যাত্রী। সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ-সিলেট সড়কে সদর উপজেলার মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- মদনপুর গ্রামের মজর আলী (৫০) ও গোবিন্দপুর গ্রামের ইছব আলী (৬৫)। সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসটি মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসআই জানান, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.