পাবনা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
পুলিশ জানায়, পাবনা-নগর বাড়ী মহাসড়কের সদর উপজেলার চিনাখরায় এবং একই মহাসড়কের সদর উপজেলার টাটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মো. বাদশা (২৮)। তার বাড়ী সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামে। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
সুজানগর থানা ওসি এবিএম জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে চিনাখরায় শ্যালো চালিত একটি করিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বাদশা মারা যায়।
এ সময় করিমনে থাকা আরো ১০ যাত্রী আহত হয়। তাদের সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি জাহিদুল।
সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাটিপাড়া নামক স্থানে নছিমনের চাপায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫১১ ঘ.
bdnews24