২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হেরোইনসহ আটক ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শনিবার পাঁচশ' গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

রাজশাহী, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শনিবার পাঁচশ' গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। আটক বাবলু (৩২) চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি গ্রামের নোমান আলীর ছেলে। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বাবলু মোটরসাইকেলে হেরোইন নিয়ে গোদাগাড়ী-আমনুরা সড়ক হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ৩৯ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা আমতলী থেকে তাকে আটক করে। এ সময় মোটরসাইকেলের বাক্স থেকে পাঁচটি প্যাকেটে রাখা পাঁচশ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বাবলু থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মাদক আইনে বিডিআর থানায় একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.