ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের জন্য হিন্দু ধর্মাবলম্বী নেতাদের কাছে অভিন্ন সুপারিশ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পুজা উদযাপন ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের ঢাকা ও চট্টগ্রামের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে শনিবার গণভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করতে গেলে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "এতে সংসদে আইনটি পাস করতে সুবিধা হবে।"
প্রধানমন্ত্রী অর্পিত সম্পত্তি আইনের ব্যাপারে বিভিন্ন সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, "এ আইনটি এখন সংসদের স্থায়ী কমিটিতে বিবেচনার জন্যে রয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়নের ব্যাপারে স্থায়ী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।"
তিনি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য দেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, চট্টগ্রাম পুজা উদযাপন পরিষদ এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা রানা দাশগুপ্ত, সুকুমার চৌধুরী, বীরেশ চন্দ্র সাহা, দেবাশীষ পালিত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের নিজেদের কখনোই সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান হাসিনা। তিনি বলেন, "আপনারাও এ দেশের নাগরিক, সমঅধিকার নিয়েই বসবাস করবেন। বর্তমান সরকার সব ধর্মের ধর্মীয় উৎসব উদযাপনে স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।"
২০০১ সালের নির্বাচনোত্তর অত্যাচার-নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতনের হাত থেকে ধর্মীয় সংখ্যালঘু, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক কর্মী কেউই রেহাই পায়নি।"
তিনি বলেন, "মানুষ মানুষ হিসেবে বসবাস করবে
bdnews24