২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণির আক্রমণে মৃত্যুর ক্ষতিপূরণ মিলছে না

বন্যপ্রাণির আক্রমণে প্রতি বছরই আহত বা নিহতদের ঘটনা ঘটলেও, এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত না হওয়ায় ক্ষতিপূরণ পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বন্যপ্রাণির আক্রমণে প্রতি বছরই আহত বা নিহতদের ঘটনা ঘটলেও, এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত না হওয়ায় ক্ষতিপূরণ পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা। কেবল চলতি বছরেই বাঘের আক্রমণে ২৪ জন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাতির আক্রমণে মারা গেছে অন্তত ৬জন। এসব ঘটনায় গত আট মাসে মারাত্মকভাবে আহত হয়েছেন অনেকে। এ জানুয়ারিতে পরিবেশ ও বন মন্ত্রণালয় 'বন্যপ্রাণির আক্রমণে আহত বা নিহত ব্যক্তির ক্ষতিপূরণ নীতিমালা-২০১০' প্রণয়নের উদ্যোগ নেয়। প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রস্তাবিত নীতিমালাটি পরিবেশ ও বন মন্ত্রণালয় অনুমোদন দিলেও ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে অর্থমন্ত্রণালয়ের ছাড় না পাওয়ায় তা আটকে আছে।" পর্যালোচনা শেষ করে শিগগিরি অর্থমন্ত্রণালয় তা অনুমোদন দেবে বলে আশা করেন তিনি। পরিবেশ ও বন মন্ত্রণালয় বন্যপ্রাণি-বিশেষ করে বাঘ, বুনো হাতি, অজগর ও কুমিরের আক্রমণে জানমালের ক্ষতি হলে ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়। নীতিমালার খসড়ায় বন অধিদপ্তর মানুষ মারা গেলে দুই লাখ, পঙ্গু হলে এক লাখ, আহত হলে বিশ হাজার টাকা এবং আহত অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার প্রস্তাব রাখে। এছাড়া শস্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ দুই হাজার টাকা, ঘরবাড়ির জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং পোষা প্রাণি মারা গেলেও মৃত্যুকালীন বাজার মূল্য দেওয়ার কথা বলা হয়। পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ নীতিমালা-২০১০ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে মৃত বা আহতের ক্ষতিপূরণ কত দেওয়া হবে-তা ভেবে দেখতে হবে। কিন্তু গবাদি পশুসহ সম্পদের ক্ষতিপূরণ দেওয়া হবে না।" প্রাথমিক প্রস্তাব থেকে টাকার অংক কমিয়ে পরে বন্যপ্রাণির আক্রমণে মৃত্যুর জন্য এখ লাখ এবং আহত হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা বলা হয়েছে। এদিকে বন্যপ্রাণির আক্রমণে প্রাণহানীর ঘটেই চলেছে। বন অধিদপ্তরের বন সংরক্ষক (প্রকৃতি ও সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপাই, খুলনা, সাতক্ষীরা ও শরণখোলা রেঞ্জে গত ছয় মাসে (জানুয়ারি-জুন) বাঘ-মানুষের সংঘর্ষের ২৬টি ঘটনা ঘটেছে। এসময় মারা পড়েছে ১৭ জন মানুষ আর একটি বাঘ। এসব ঘটনায় ২৬ জন মানুষ ও ৭টি বাঘের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গত জুলাই মাসের ৪, ৮, ২১ তারিখে এবং ৬, ২৪ ও ২৮ অগাস্ট বাঘের আক্রমণে মারা পড়েছে অন্তত সাত জন। জানুয়ারি থেকে মে পর্যন্ত বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজারের রামুতে হাতির আক্রমণে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, মৃতদের কেউ কেউ অনুমতি নিয়ে বনে গেলেও, অনেকেই গেছেন অনুমতি ছাড়া। আবার বাঘ লোকালয়ে চলে এলে মৃত্যুর ঘটনা ঘটে। গত শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নব কুমার (৩৫) নামে এক জেলে নিহত হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কমদতলা স্টেশন কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে এই জেলে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের ভেতর মাছ ধরতে যায়। তপন কুমার দে বলেন, "বাংলাদেশে বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ। প্রতিবছর গড়ে ২০-২৫ জন মানুষ প্রাণ হারাচ্ছে বাঘের আক্রমণে। আর বাঘ মারা পড়ছে গড়ে তিনটি।" বন্যপ্রাণি বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন থেকে বাঘের লোকালয়ে চলে আসা সা