চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড় এলাকায় শুক্রবার পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হন আরো ২৪ শ্রমিক।
নিহত শ্রমিকের নাম- খোরশেদা বেগম (২২)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর চকবাজার থেকে 'ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের' শ্রমিকদের নিয়ে সিইপিজেডের দিকে যাওয়ার সময় বারিক বিল্ডিং মোড়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
তিনি জানান, গুরুতর আহত তিনজনের মধ্যে খোরশেদা বেগম হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর মারা যান।
বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ বেলাল বলেন, ওই দুর্ঘটনার পর পুলিশ ২৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24