ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হাতে তৈরি সাতটি তাজা বোমাসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে আরো উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম ও তালা কাটার একটি যন্ত্র।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাজল মিয়া (৩০) ও আচ্ছা মিয়া (৩২)।
তারা একটি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি রুপক সাহা।
তিনি জানান, শ্রীরামপুরে কাজলের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা ১৮ আগস্ট দিবাগত রাতে উপজেলার ইব্রাহিমপুরে ডাকাতি মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24