২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর পারোলের মেয়াদ ৪০ দিন বাড়ালো হাইকোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র পারোলের (সাময়িক মুক্তি) মেয়াদ ৪০ দিন বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র পারোলের (সাময়িক মুক্তি) মেয়াদ ৪০ দিন বাড়িয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে আদালত। (আরো তথ্যসহ) বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ কোকোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। তবে আদালত বলেছে, কোকোকে প্রতি তিন দিন পর থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করতে হবে। এর অন্যথা হলে তার পারোল বাতিল হয়ে যাবে। হাইকোর্টের এই আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট কোকোর পারোলের মেয়াদ আরো ৪০ দিন বাড়িয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে এই আদেশ কার্যকর হবে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। গত ১৪ অগাস্ট তার পারোলে মুক্তির মেয়াদ শেষ হয়। স