২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে বোরকা পরানো যাবে না

দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদেরকে বাদ না রাখারও আদেশ দিয়েছে আদালত। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ জাকির হোসেনের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাহবুব শাফি ও কে এম হাফিজুল আলমের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনে আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। বোরকা পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদেরকে বাদ রাখাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। সরকারের শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে জবাব দিতে বলা হয়েছে। রোববার দৈনিক কালের কন্ঠ পত্রিকায় 'নাটোরের সরকারি রানী ভবানী মহিলা কলেজ, বোরকা না পরলে আসতে মানা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি ওই দুই আইনজীবী আদালতের দৃষ্টিতে এনে বলেন, "মেয়েদের খেলাধুলা থেকে বিরত রাখা ও বোরকা পরতে বাধ্য করা বৈষম্যমূলক।" সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত স্বপ্রণোদিত রুল জারি করে আগামী ২৬ আগস্ট ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে হাইকোর্টে হাজির হয়ে তার অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৮ ঘ.