২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি শাটারগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

নওগাঁ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর উপজেলায় একটি শাটারগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. শামীম প্রামানিক (২২) উপজেলার ভাদালিয়া গ্রামের রিয়াজ প্রামানিকের ছেলে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কের কালিগ্রাম মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব'র বরাত দিয়ে পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্রের ছিনতাই প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। তার কাছে দেশে তৈরি একটি শাটারগান পাওয়া গেছে। রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, অস্ত্রসহ শামীমকে মঙ্গলবার সকালে থানায় সোপর্দ করলে পুলিশ তাকে আদালতে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.