২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা সীমান্তে বিএসএফের গুলি, নিহত ১

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছে। সোমবার গভীর রাতে ভোমরা সীমান্তে নিহত এ ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি বাংলাদেশি বা ভারতীয় কিনা সেটা এখনো নিশ্চিত করতে পারেনি দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। ভোমরার ওপারে ভারতের জয়নগর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তার লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার জয়নগর সীমান্তে বিডিআর ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভোমরা ক্যাম্পের সুবেদার আব্দুল কুদ্দুস। তিনি জানান, বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারী সন্দেহে কয়েক ব্যক্তিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়। বৈঠকে নিহত ব্যক্তিকে সনাক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া অবৈধভাবে কোনো বাংলাদেশিকে ভারতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে বিএসএফ। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধীন ভোমরা ক্যাম্পের সুবেদার কুদ্দুস জানান, পতাকা বৈঠকে বিডিআর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। বিএসএফের পক্ষে ছিলেন জয়নগর ক্যাম্পের ইন্সপেক্টর এ টোকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.