২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু

বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

জামালপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার রাত ৯টায় দুর্ঘটনায় এই লাইনে ট্রেন চলাচাল বন্ধ হয়। মঙ্গলবার বিকাল ৩টায় আবার চলাচল শুরু হয়। জেলা শহরের কোর্ট স্টেশনের কাছে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী ২১১ নম্বর লোকাল ট্রেনের ইঞ্জিন ও দু'টি বগি লাইনচ্যুত হয়েছিল। জামালপুর জংশনের স্টেশন মাস্টার মো. তারেক বিকালে জানান, রাত ১টায় ময়মনসিংহের কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন আসে। উদ্ধার কাজ শেষে মঙ্গলবার বিকাল ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ও কমিউটারসহ কয়েকটি ট্রেন জামালপুর জংশন স্টেশন থেকে ফিরে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.