২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারী নিয়োগ নিয়ে যশোর শিক্ষাবোর্ডে উত্তেজনা

যশোর শিক্ষাবোর্ডে হাজিরার ভিত্তিতে কর্মচারী নিয়োগ নিয়ে চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

যশোর, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শিক্ষাবোর্ডে হাজিরার ভিত্তিতে কর্মচারী নিয়োগ নিয়ে চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার সকালে নিয়োগের বিরোধিতাকারী কর্মচারীরা অপর দুই কর্মচারীকেও লাঞ্ছিত করেছে। খবর পেয়ে কোতয়ালি থানার ও উপ-শহর ফাঁড়ির পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, কম্পিউটার বিভাগে দৈনিক হাজিরার ভিত্তিতে ছয়জন কর্মচারী নিয়োগের প্রস্তাব রোববার অনুমোদন করেন চেয়ারম্যান। বিষয়টি জানার পর কর্মচারীদের একাংশ এর বিপক্ষে অবস্থান নেয়। রাতে তারা চেয়ারম্যানের সরকারি বাসভবনে গিয়ে এর প্রতিবাদ জানায়। সোমবার সকালে চেয়ারম্যানের সভাকক্ষে ১০ জেলার শিক্ষকদের কম্পিউটার কর্মশালা চলছিলো। এসময় তারা সেখানে ঢুকে চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, সচিব অধ্যাপক কামরুল হুদা ও তাকে (পরীক্ষা নিয়ন্ত্রক) হুমকি, ধামকি ও গালিগলাজ করে। কর্মচারী ইউনিয়নের সভাপতি মাকসুদ আল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, বেলা ১১টার দিকে কর্মচারীদের একটি অংশ বহিরাগত মাস্তানদের নিয়ে কক্ষে ঢুকে সচিব কামরুল হুদা, ব্যক্তিগত সহকারী (পিএ) গোলাম রসুল ও বিদ্যুৎকর্মী গোলাম কিবরিয়াকে মারধর করে। তবে মারধরের কথা অস্বীকার করেছেন সচিব কামরুল হুদা। কর্মচারী ইউনিয়নের বিক্ষুব্ধ অংশের নেতা আব্দুল্লাহ হেল মুকিত জানান, কর্মচারী নিয়োগের জন্য চেয়ারম্যান যে অনুমোদন দিয়েছেন সেটা অবৈধ। তিনি দাবি করেন, শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া বোর্ডে জনবল নিয়োগ করা যাবে না। স