২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকায় তিনজন অগ্নিদগ্ধ

রাজধানীর পুরনো ঢাকায় অগ্নিকাণ্ডে তিনজন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 10:42 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পুরনো ঢাকায় অগ্নিকাণ্ডে তিনজন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। রোববার বেলা সাড়ে ৩টায় চকবাজার জে এন শাহা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ নিতাই মন্ডল (৫০), কাজী শফিউল্লাহ জুয়েল (৩২) ও আনু মিয়া (৩৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত নিতাই মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টায় জে এস শাহা রোডের তিনতলা বাড়ির নীচ তলায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নেভানোর সময় সে আর আরো ২ জন অগ্নিদগ্ধ হন। আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিতাই মন্ডল। চকবাজার থানার উপপরিদর্শক মো: হারুন জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। দমকল বাহিনী কন্ট্রোল রুম থেকে জানানো হয়, পুরনো ঢাকার অগ্নিকাণ্ডের ব্যাপারে খবর এসেছিল তবে স্থানীয়রাই তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৬৩৯ ঘ.