চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা, সেজনজট দূর করাসহ নানা দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনের নার্সিং কলেজের কয়েক'শ শিক্ষার্থী অধ্যক্ষ ও প্রশাসনিক দপ্তরের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ ও চমেক কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের বিএসসি ইন নার্সিং ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থীরা তাদের প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষার দাবিতে অধ্যক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা দক্ষ শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত সরঞ্জাম প্রদানেরও দাবি জানায়।
চমেক হাসপাতালের উপপরিচালক ডা. সরোজ বড়
bdnews24