ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
একই ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে ওই দুর্বৃত্তেরও মৃত্যু হয়েছে।
মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া একটার দিকে মতিঝিল পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
তিনি জানান, রিক্সা আরোহী এক দুর্বৃত্ত মতিঝিল থানা পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কনস্টেবল মঞ্জুর আহম্মেদ গুলিবিদ্ধ হন। তখন পুলিশের পাল্টা গুলিতে ওই দুর্বৃত্ত ঘটনাস্থলেই নিহত হয়।
হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুর আহম্মেদের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/০২০২ঘ.
bdnews24