২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

রোজার সপ্তম দিনে পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার সপ্তম দিনে পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবণে পেশাজীবেীদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর, দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করে সবাই মোনাজাতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, শিল্পী মোস্তফা মনোয়ার, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইংরেজী দৈনিক দ্য ইনডিপেনডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম, আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফকির আলমগীর, চিত্র শিল্পী হাশেম খান ও সাহাবুদ্দিন, নাট্যকার রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, ব্যারিস্টার রফিকুল হক, ড. এম জহির, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ প্রায় সহস্রাধিক আমন্ত্রিত অতিথি ইফতার পার্টিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান প্রমুখ। ইফতার শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২০২০ ঘ.