২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভারতীয় সার ও কাপড় আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার বিপুল ভারতীয় ভেজাল এমওপি সার ও কাপড় আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 05:34 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

গাইবান্ধা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার বিপুল ভারতীয় ভেজাল এমওপি সার ও কাপড় আটক করেছে র‌্যাব। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াহেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিকালে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব-৫ গোবিন্দগঞ্জ পৌর এলাকার গো-হাটি পাড়ার সাইফুল ইসলামের বাড়ি থেকে ২৯৫ বস্তা ও আব্দুল হালিমের বাড়ি থেকে ৭০ বস্তা ভারতীয় ভেজাল এমওপি (মিউরেট অফ পটাস) সার উদ্ধার করে। এ সময় গোবিন্দগঞ্জ ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহেদ এবং ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সালাহউদ্দীন সরদার উপস্থিত ছিলেন। এরআগে র‌্যাবের এই টিম উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়দার আলীর বাড়িতে থেকে ২১০ পিচ ভারতীয় কাপড় উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.