২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হামলা, গুলি-বোমা, গ্রেপ্তার ২

বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

বগুড়া, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কাছাকাছি ফুলতলা এলাকায় শাহীন নামের এক ব্যক্তির বাড়িতে এই হামলার সময় গুলি ও হাতে তৈরি বোমা নিক্ষেপ করা হয়। এতে ফোরকান (২৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার উরু ও পশ্চাতদেশে গুলি লেগেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহামন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- আকুল (২০) ও বুশ (২৩)। পুলিশ জানিয়েছে, হামলাকারী ও হামলার শিকার দুজনই সরকার সমর্থক। চিকিৎসাধীন ফোরকান সাংবাদিকদের জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে স্বেচ্ছাসেবক লীগের কর্মী মজনু তার লোকজন নিয়ে শাহীনের বাড়িতে হামলা করেন। হামলাকারীরা ৩-৪টি বোমা ফাটায়। এলাকার লোকজন নিয়ে শাহীন হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় হামলাকারীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। শাহীনের করা মামলায় মজনুর সমর্থক আকুল ও বুশকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি যুবলীগ থেকে বহি