২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওলামা, এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

রোজার প্রথম দিন এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার প্রথম দিন এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে শামিয়ানা টানিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে শেখ হাসিনার পাশেই বসেছিল এতিম ও প্রতিবন্ধীরা। তিনি ইফতারে অংশ নেওয়া সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার বাবা-মা এবং প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার জন্যও দোয়া করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবণের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এইচএ/২১১৭ ঘ.