২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে বেগুনের দাম

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতারির অন্যতম উপকরণ বেগুনের দাম বেড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 06:53 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতারির অন্যতম উপকরণ বেগুনের দাম বেড়ে গেছে। বৃহস্পতিবার প্রথম রোজার দিন সকালে রাজধানীর মালিবাগ, শান্তিনগর বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেটে বেশি দামে বেগুন বিক্রি হতে দেখা গেছে। এসব বাজারে এদিন লম্বা আকৃতির বেগুন বিক্রি হয়েছে ৪৫ থেকে ৬০ টাকা কেজিতে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৩৮ টাকায়। তবে গোল বেগুনের দাম তেমন বাড়েনি। এই বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ৩৮ টাকায় বিক্রি হয়েছে। তবে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মালিবাগ বাজারের খোলা কাঁচা বাজারের বিক্রেতা মাহবুব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বুধবার ৪০ টাকায় এবং বৃহস্পতিবার ৫০ টাকায় লম্বা বেগুন বিক্রি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, তার মতো অনেককে ভোরে কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে বেশি দামে লম্বা বেগুন কিনে আনতে হয়েছে। মালিবাগ বাজারের আরেক সব্জি বিক্রেতা সোলায়মান প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি করছেন ৪৫ টাকায়। দামের এই হেরফের নিয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নরসিংদীর কিছু এলাকায় একটু বেশি লম্বা বেগুন হয়। সেগুলোর চাহিদা বেশি বলে দামও একটু চড়া। শান্তিনগরে সকাল সাড়ে ৯টার দিকে বেগুন কিনতে এসেছিলেন বেইলি রোডের বাসিন্দা সালেহা করিম। বেগুনের বাজার কেমন