২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য স্বপ্না'র জামিন একদিন পর বাতিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর নারী সদস্য হোসনে আরা স্বপ্নার জামিন আদেশ একদিন পর বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

গাজীপুর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর নারী সদস্য হোসনে আরা স্বপ্নার জামিন আদেশ একদিন পর বাতিল করা হয়েছে। সরকারি আইনজীবীদের আবেদনের পরিপ্রক্ষিতে বুধবার দুপুরে গাজীপুরের বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো. মঈন উদ্দীন ইসলাম তার জামিন আদেশ বাতিল করেন। একই আদালত আগেরদিন বিস্ফোরক মামলায় স্বপ্নাকে জামিন দেয়। গাজীপুরের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহবুবুল আলম সাংবাদিকদের জানান, আদালতের দেওয়া শর্ত পূরণ না করায় ও নির্ধারিত সময়ে জামিন-নামা জমা না দেওয়ায় তার জামিন বাতিল করা হয়েছে। স্বপ্নার জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষে আবেদন করেন এপিপি মাহবুবুল আলম। স্বপ্না জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা এনায়েতুর রহমান ওরফে এনায়েত উল্লাহ'র স্ত্রী। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া এলাকায়। ২০০৫ সালের ৬ ডিসেম্বর গাজীপুর সদরের তেলীপাড়া এলাকা থেকে এনায়েত ও স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়। এনায়েত বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০০৩ ঘ.