ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাল টাকা ও কাগজপত্র তৈরি চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
বুধবার সকালে মিরপুর থানার সহকারি পরিদর্শক শেখ রাসেল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর ২ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসা থেকে মোঃ নজরুল ইসলাম জয়কে নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
নজরুলের কাছ থেকে গাড়ির বিপুল সংখ্যক জাল ব্লু বুক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) জাল ট্যাক্স টোকেন, নোটারি পাবলিক করা জাল কাগজপত্রসহ বিভিন্ন প্রকারের ৫৯টি জাল সীল, কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে।
সোমবার রাতে এই দল মিরপুর থানার পূর্ব মনিপুর থেকে মোঃ ইব্রাহীম নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ইব্রাহীমের কাছ থেকে ৫০০, ১০০ এবং ৫০ টাকার মোট ২১ হাজার ৯০০ জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিন উদ্ধার করে।
মিরপুর থানায় নজরুলের বিরুদ্ধে ৪২০ ধারায় এবং ইব্রাহীমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
বুধবার দুপুরে মিরপুরের ডিসি ইমতিয়াজ আহমেদের উপস্থিতিতে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/১৯১৬ঘ.
bdnews24