চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ৩০ গ্রামে বুধবার থেকে আগাম রোজা শুরু হয়েছে।
উপজেলাগুলো হলো- চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী ও পটিয়া।
ওই উপজেলাগুলোর ৩০ টি গ্রামের পরিবারের সদস্যরা সাতকানিয়া মীর্জার খিল দরবার শরিফের পীরের অনুসারী। তাই তারা প্রতি বছর আগাম রোজা রাখে।
স্থানীয় সংবাদদাতা মোহাম্মদ নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মীর্জার খিল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার থেকে রোজা রাখা শুরু করেছে।"
তিনি আনান, প্রায় ২০০ বছর ধরে তারা আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এসএএ/১৮৪৫ঘ.
bdnews24