২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খোলা বাজারে চাল বিক্রি শুরু

চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার সকাল থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার সকাল থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লা, আগ্রাবাদ, ছোটপোল, নিউমার্কেট ও বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে ২৫ গাড়িতে করে খোলা বাজারে চাল বিক্রি করা হয়। সকালে নগরীর সদরঘাট কালী বাড়ি এলাকায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমে আরা বেগম উপস্থিত ছিলেন। নাজমে আরা বেগম বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিন ২৫ টি ট্রাকে করে প্রতি কেজি ২৪ টাকা মূল্যে চাল বিক্রি করা হয়। তিনি বলেন, শুক্র ও রোববার বাদে প্রতিদিন ৩০টি ট্রাকে করে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে চার টন করে চাল থাকবে। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান জানান, নগরীর বিভিন্ন এলাকায় চাল বিক্রির সময় প্রতিটি গাড়িতে ক্রেতাদের অভিযোগ শোনা এবং নির্ধারিত ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি তদারকির জন্য খাদ্য বিভাগের একজন কর্মকর্তা সঙ্গে থাকবেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমসি/এমইউএস/১৯০০ ঘ.