২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর বাংলামটর ক্রসিং এ বাস চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামটর ক্রসিং এ বাস চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে রাস্তা পার হওয়ার সময় দুটি যাত্রাবাহী বাসের মাঝে পড়ে নিহত হন কনস্টেবল মো. কামরুজ্জমান (৩৫)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। নগর পুলিশের বিশেষ শাখায় ওসি (ওয়াচ) মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কামরুজ্জামান গনভবনে তার ডিউটিতে যাচ্ছিলেন বলে জানান মো. হানিফ। কামরুজ্জামানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৯২৩ ঘ.