ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মস্থলে উপস্থিত না থাকায় নয় জেলার ৬৮ চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবির সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গ্রামাঞ্চলে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কর্তব্য পালনে অনীহা দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারির চারদিন পর স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যবস্থা নিলো।
গত বুধবার 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চিকিৎসকদের পল্ল
bdnews24